ABN BANGLA TV
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটির আইনি সহায়তায় ৩৮ অভিযোগে ৩২টির নিষ্পত্তি।

চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটির আইনি সহায়তায় ৩৮ অভিযোগে ৩২টির নিষ্পত্তি।

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

 

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার ‘লিগ্যাল সাপোর্ট সেন্টার’-এ চলতি বছরে মোট ৩৮টি পরিবার আইনি সহায়তার জন্য আবেদন করেন। অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে স্থানীয় পুলিশ প্রশাসন এবং সার্চ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব খান রেজাউল ইসলাম রেজা ও চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ শুরু করে সংগঠনটির লিগ্যাল সাপোর্ট টিম।

সংগঠনের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত ৩৮টি অভিযোগের মধ্যে ৩২টি সফলভাবে মীমাংসা করা হয়। বাকি ৬টি অভিযোগের বিষয়ে সংগঠনের আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর লিগ্যাল সাপোর্ট সেন্টারের মাধ্যমে আমরা চন্দনাইশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে সংগঠনটি বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, ইভটিজিং বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এবং সংগঠনের নিজ অফিসে সালিশি বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে।

সংগঠনটির তথ্য মতে, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আইনি পরামর্শ, সমস্যা সমাধান এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা করছে সার্চ মানবাধিকার সোসাইটি। অনেক জটিল আইনি বিষয়কেও সহজভাবে সমাধানের পথ তৈরি করে দিয়েছে এই সংগঠনটি।

স্থানীয়রা জানান, সার্চ মানবাধিকার সোসাইটির চন্দনাইশ শাখা কঠোর পরিশ্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তদন্ত সেল গঠন ও সালিশী সভার মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে সংগঠনটি।

এ বিষয়ে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খান রেজাউল ইসলাম রেজা বলেন, সার্চ একটি অরাজনৈতিক, জনকল্যাণমূলক মানবাধিকার সংগঠন। আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। চন্দনাইশ শাখা অত্যন্ত সাফল্যের সাথে এই লক্ষ্যে কাজ করছে—যা আমাদের গর্বিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০