ABN BANGLA TV
১২ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দনাইশে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান।

চন্দনাইশে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান।

 

এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ‘জামালুর রহমান খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুল এন্ড কলেজ’ এর নবম শ্রেণি পড়ুয়া মেধাবী শিক্ষার্থীকে তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বোর্ড ফাইনাল পরীক্ষার ফরম পিলাপ করতে পারছিলেন না।

৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিক্ষার্থীর রিকশা চালক পিতা সাংসারিক খরচ মেটানোর পাশাপাশি তাদের দুই বোনের পড়ালেখার খরচ যোগাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। ধারদেনা করে কয়েকদিন আগে তার বড় বোনকে কলেজের প্রথম বর্ষে ভর্তি করিয়েছেন তার পিতা। এদিকে তার নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষার ফরম পিলাপের জন্য ১৪ সেপ্টেম্বর টাকা জমার শেষ দিন উল্লেখ করে বিদ্যালয়ের ব্যাংক একাউন্টে টাকা জমা দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের নির্দেশনা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। ঋণের ভারে জর্জরিত রিকশা চালক পিতাকে বিষয়টি জানালে বিভিন্ন জনের কাছে টাকা হাওলাত চেয়ে না পাওয়ায় তাকে আর পড়াবেন না বলে জানিয়ে দেন। পিতার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্রী।

লোক মারফত বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে তার পাশে দাঁড়িয়েছেন দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মো. নাসির উদ্দীন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জামিজুরী এলাকায় তাঁর নিজ বাসভবনে মেধাবী ওই শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদান তুলে দেন জনাব নাসির উদ্দীন।

ফরম পিলাপের জন্য প্রয়োজনীয় টাকা পেয়ে ওই শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার পড়ালেখা চালানোর মত সক্ষমতা আমার পরিবারের নেই। আমি ভেবেছিলাম আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। কিন্তু নাসির আঙ্কেল আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং ফরম পিলাপের জন্য টাকা প্রদান করেছে। ভবিষ্যতেও আমার পড়ালেখায় পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি প্রদান করেছেন তিনি। এখন আমি নিশ্চিতভাবেই আমার পড়ালেখা চালিয়ে যেতে পারব। মহান আল্লাহর কাছে নাসির আঙ্কেলের জন্য দোয়া করি।

এবিষয়ে মো. নাসির উদ্দীন বলেন, আমি দীর্ঘদিন ধরে মানবিক ও সেবামূলক কার্যক্রম করে আসতেছি। তারই ধারাবাহিকতায় আজ মেধাবী ওই শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করেছি। আমার এই ক্ষুদ্র প্রয়াস হয়তো মেধাবী ওই শিক্ষার্থীর জন্যে নতুন আশার দ্বার খুলে দেবে। আর্থিক সংকটের কারণে দরিদ্র পরিবারের কোন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা যাতে বন্ধ না হয় সেজন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান তিনি।
আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন- আমিনুল হক, মীর কাশেম, খোরশেদ আলম, তমিজ উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০