
চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজিত চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল-২৫ এর অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় চন্দনাইশ সদরস্থ নিউ মার্কেটে এই মতবিনিময় সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব হোসেন। প্রধান বক্তা ছিলেন, চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম রাহী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল,উদ্যোক্তা ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব, সাংবাদিক শিবলী সাদেক কফিলসহ উদ্যোক্তা ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন