
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদর এলাকায় মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রামান্যমান আদালত।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৪ দোকানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অবৈধ দোকানপাট ও বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
এসময় তিনি বলেন, আরকান মহাসড়কের উপর অবৈধ ভাবে দোকানপাট বসিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে, পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ টি দোকানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে, এবং পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার আরেফ আসমার জয়ের নেতৃত্ব দল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, ভূমি নাজির আরিফুল হক, দোহাজারী পৌর কর্মকর্তা কর্মচারি সহ প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন