ABN BANGLA TV
৯ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেইনের দাবীতে লোহাগড়ায় কাফনের কাপড় পরে পদযাত্রা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেইনের দাবীতে লোহাগড়ায় কাফনের কাপড় পরে পদযাত্রা।

ওসমান গনি,
বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতি করার দাবিতে ১১জন নিহতের অবয়ব ধারণ করে আমরা ১১জন (নিহত) এর ব্যানারে পদযাত্রা ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করে ১১ জন। এ সময় ১১জন আন্দেলনকারি ১১ টি লাশের সাদা কাফন পরিহিত করে কর্মসূচী পালন করেন।

৯ এপ্রিল (বুধবার) বেলা ৩ টা ৩০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারিরা বলেন, দুর্ঘটনার মৃ্ত্যুফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কে অচিরই ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে বলেন সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা আর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হোক সেটা চাইনা।আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

পদযাত্রা কর্মসূচিতে সাদা কাফন পরে প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল এর নেতৃত্বে ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার, জুয়েল, বিল্পব চৌধুরী বিল্লু, আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল অংশগ্রহন করেন। পদযাত্রাটি সকালে চট্টগ্রাম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ব্যস্হতম সড়কে অবস্হান করে গনস্বাক্ষর সংগ্রহ করে কক্সবাজার গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল।

প্রসঙ্গত গত ৩১ মার্চ ও ১এপ্রিল চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া নামক স্থানে পৃথক ২টি দূর্ঘটনায় ঘটনাস্থলে ১২জন ও চিকিৎসাধীন অবস্থায় ৪জন সহ মোট ১৬জনের প্রাণহানী ও ২৫ জন গুরুত্বর আহত হবার ঘটনা ঘটেছে।দূর্ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৬লেনের দাবিতে মানববন্ধন ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০