ABN BANGLA TV
২৩ অক্টোবর ২০২৫, ৭:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাকাত শামসুল।

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাকাত শামসুল।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শামসুল আলম (৫০) কে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃত শামসুল আলম বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম ডোংরা এলাকার মকবুল মাতব্বর বাড়ীর মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র‍্যাবের-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানায় দায়ের করা দুটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে নগরের চাঁন্দগাও বোর্ড স্কুল সংলগ্ন রুবেল কলোনির সামনে অবস্থান করার তথ্য পেয়ে সোমবার এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র এবং ১টি হত্যা মামলা।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‍্যাব-৭, চট্টগ্রাম।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসাইন জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আজ (বুধবার) দুপুর ১২টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী, চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।’
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানার একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে মো: শামসুল আলমকে রাত ২:৩০ টায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ডাকাতি মামলার অভিযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তার গ্রেফতারে এলাকায় অনেক জায়গায় মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ, কারন ডাকাত শামসু একটি আতংকের নাম।
র‍্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০