
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়।
আজ ১ এপ্রিল (বুধবার) দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম ।
উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুঃ (4BM), মাইজবিলা, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিক- জসিম উদ্দিন
দণ্ড: ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয়।
মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), মাইজবিলা আবাসন, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিক- মো: গিয়াস উদ্দিন
দণ্ড: ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয়।
চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), সাং- নোয়ারবিলা, চরম্বা, চট্টগ্রাম।
মালিক- নাছির উদ্দিন
দণ্ড: ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয়। মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুঃ (IBM), সাং- রাজঘাটা, চরম্বা, চট্টগ্রাম।
মালিক- মফিজুর রহমান
দণ্ড: ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয়। মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB), সাং- চরম্বা, রাজঘাটা, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিক- নুরুল আলম বাহাদুর
দণ্ড: ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানা পুলিশের সদস্যবৃন্ধ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশের সদস্যবৃন্দ ও চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্ধ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর লোহাগাড়া স্টেশনের সদস্যগণ।
মন্তব্য করুন