
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকাশ জরুরি।
মন্তব্য করুন