
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বাহারচরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণ সমাবেশে “গণমানুষের একটি গণদাবী খুনী হাসিনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (৫ আগস্ট )বিকাল ৫ টায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে র্যালীটি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্য দিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, বাঁশখালীর মানুষের জনপ্রিয় ব্যক্তি আলহাজ্ব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিজয় র্যালী শেষে জনসভায় পাপ্পা বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। আপনারা দেশ নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে সাধারণ জনগণের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ।
উক্ত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অসংখ্য নাম না জানা হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন