ABN BANGLA TV
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“গাজায় থার্মোবারিক বোমা ব্যবহার, ‘বাষ্পীভূত’ ২,৮৪২ জন”।

“গাজায় থার্মোবারিক বোমা ব্যবহার, ‘বাষ্পীভূত’ ২,৮৪২ জন”।

 

আন্তর্জাতিক ডেস্ক:
১১ ফেব্রুয়ারি, ২০২৬।

২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজা সিটির আল-তাবিন স্কুলের ধ্বংসস্তূপে ছেলেকে খুঁজছিলেন ইয়াসমিন মাহানি। পাশে স্বামীর আর্তচিৎকার—তবু সাদের কোনো খোঁজ মিলছিল না।

আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে মাহানি বলেন, “মসজিদে ঢুকে দেখি মাংস আর রক্তের ওপর পা পড়ছে। একের পর এক হাসপাতাল ও মর্গে খুঁজেছি, কিন্তু সাদের কিছুই পাইনি। দাফন করার মতো কোনো অংশও না—এটাই ছিল সবচেয়ে ভয়ংকর।

মাহানি সেই নারীদের একজন, যাদের প্রিয়জন ইসরায়েলের গাজায় ‘গণহত্যা’ চলাকালে হঠাৎ হারিয়ে গেছে।

আল-জাজিরা আরবির অনুসন্ধানী অনুষ্ঠান দ্য রেস্ট অব দ্য স্টোরিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজার সিভিল ডিফেন্স এখন পর্যন্ত ২ হাজার ৮৪২ জন ফিলিস্তিনির নথি করেছে, যাদেরকে ‘সম্পূর্ণ বাষ্পীভূত’ বলে বিবেচনা করা হয়েছে। তাদের দেহর কোনো অস্তিত্বই আর পাওয়া যায়নি। যা পাওয়া গেছে, তা শুধু রক্তের ছিটেফোঁটা বা মাংসের খুব ক্ষুদ্র অংশ।

বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাপভিত্তিক ও থার্মোবারিক (ভ্যাকুয়াম বা অ্যারোসল) বোমা নিয়মিতভাবে ব্যবহার করছে, যেগুলো ৩ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াসের (৬ হাজার ৩৩২ ডিগ্রি ফারেনহাইট বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম।

২ হাজার ৮৪২ জন পুরোপুরি বাষ্প হয়ে যাওয়ার বিষয়টি কোনো অনুমান নয়। এটি গাজার সিভিল ডিফেন্সের বাস্তব ফরেনসিক গণনা। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল আল-জাজিরাকে বলেন, আমরা ‘বর্জন পদ্ধতি’ ব্যবহার করেছেন। আমরা লক্ষ্যবস্তু হওয়া বাড়িতে ঢুকে স্পষ্টভাবে জানি যে, হামলার সময় সেখানে কতজন ছিল ও কয়টি মরদেহ উদ্ধার হয়েছে, তার তুলনা করি।

যদি কোনো পরিবার আমাদের বলে যে ভেতরে পাঁচজন লোক ছিল এবং আমরা কেবল তিনটি অক্ষত মরদেহ উদ্ধার করি, তাহলে আমরা বাকি দুটিকে ‘বাষ্পীভূত’ বলে গণ্য করি। বাষ্পীভূত তখনই বলি, যখন পুরো অনুসন্ধানে দেয়ালে রক্তের ছিটা বা মাথার ত্বকের মতো ছোট ছোট টুকরো ছাড়া আর কোনো জৈবিক চিহ্ন পাওয়া যায় না।

বুরেইজ শরণার্থী শিবিরে সন্তান হারানো রফিক বাদরানে তিনি বলেন, আমার চার সন্তানই বাষ্প হয়ে গেল। লক্ষবার খুঁজেছি। কোনো অংশ অবশিষ্ট ছিল না। কোথায় গেল তারা?

তিনি আরও বলেন, গাজায় সংঘটিত ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক আইনি আলোচনাগুলো বাস্তবতার তুলনায় অনেক সময় অর্থহীন মনে হয়।

গাজার চলমান পরিস্থিতি ও হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক ও তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০