ABN BANGLA TV
৮ এপ্রিল ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিপ্রবিতে মানববন্ধন ও কর্মবিরতি।

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে
বিপ্রবিতে মানববন্ধন ও কর্মবিরতি।

পিরোজপুর জেলা প্রতিনিধি:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।

আজ সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এর আগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়। এ ছাড়া এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা অনতিবিলম্বে বন্ধের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববাসীর সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা ফিলিস্তিনের সাধারণ জনগণ, নারী ও শিশুদের ওপর ইসরায়েলের এমন বর্বর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত ১৮ মাসে প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে নারী ও শিশু থেকে শুরু করে অনেক নবজাতকও প্রাণ হারিয়েছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রায় ১৮ হাজার শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৮ হাজার শিশু তাদের বাবা-মা হারিয়েছে। ইসরায়েল একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এমন বর্বর হত্যাযজ্ঞের পরও বিশ্ববাসী নীরব। আমরা আজকের এই মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।

তিনি আরও বলেন, এই নির্মম হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ না করলে একদিন বিশ্ব মানবতার কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। আপনারা দেশ ও জাতির শত্রু হিসেবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হবেন।

একসঙ্গে পিবিপ্রবি উপাচার্য ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের ওপর নৃশংস ও বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন বক্তব্য রাখেন। তারা অনতিবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের আসিফ আকতার বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০