ABN BANGLA TV
২৬ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

 গণঅধিকার পরিষদ এর ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে চট্টগ্রাম -২ সংসদীয় আসনের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল হাসান তানজিম। 

গণঅধিকার পরিষদ এর ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে চট্টগ্রাম -২ সংসদীয় আসনের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল হাসান তানজিম।

ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এর মধ্য দিয়ে জন্ম নেওয়া সংগঠন গণঅধিকার পরিষদ।
২০১৮ সালে দেশব্যাপী গড়ে উঠা কোটা সংস্কার আন্দোলন পরবর্তী ছাত্র অধিকার পরিষদ এর প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি ও আখতার হোসেন সমাজসেবা সম্পাদক নির্বাচিত হলে নতুন করে আলোচনায় আসে কোটা আন্দোলনের নেতারা।
দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকে বিপুল ভোটে হারিয়ে নির্বাচিত হওয়া ভিপি নুর হয়ে উঠে নিপীড়িত জনতার এক প্রতিবাদী কণ্ঠস্বর। সেই থেকে কালক্রমে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক,পেশাজীবি অধিকার পরিষদ সহ সর্বশেষ গণঅধিকার পরিষদ এর আত্মপ্রকাশ ঘটে।

২০২১ সালের ২৬ অক্টোবর পল্টনে দলীয় কার্যালয়ে আত্মপ্রকাশ করে গণঅধিকার পরিষদ। তৎকালীন আওয়ালীগ সরকারের দুঃশাসনের বিরোধীতা করে হয়ে উঠে রাজপথের প্রধান বিরোধী দল।
কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের স্লোগানে রাজপথে থেকে সর্বশেষ গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ এর শীর্ষ নেতৃবৃন্দের অংশ গ্রহণে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখসারীর নেতৃত্ব দেয় গণঅধিকার পরিষদের নেতারা। অবশ্যই পরে একটি অংশ এনসিপি গঠন করে সেখানে সংযুক্ত হলেও মূল গণঅধিকার পরিষদ এর শক্তি ও কার্যক্রম কোন অংশে কমেনি। ট্রাক প্রতীকে নিবন্ধিত গণঅধিকার পরিষদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা রয়েছে।
চট্টগ্রাম -২ ফটিকছড়ি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ এর প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ছাত্রনেতা রবিউল হাসান। গণঅধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ নির্বাচনী এলাকা ফটিকছড়ির সর্বসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন রবিউল।
গণঅধিকার পরিষদ এর স্টুডেন্ট উইং ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০