ABN BANGLA TV
১৮ এপ্রিল ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাকলাই আর্মি ক্যাম্প মানবিক সহায়তা প্রদান

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাকলাই আর্মি ক্যাম্প মানবিক সহায়তা প্রদান।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্য অনন্য নৈস্বর্গ বান্দরবান জেলা। বিভিন্ন ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতির এক বন্ধনে গড়ে উঠেছে এই জনপদ। জীবনযাত্রার মানোন্নয়ন পাশাপাশি সার্বিক উন্নয়নের জন্য বরাবরের মতো কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর। ধর্মীয় আচার অনুষ্ঠানেও বান্দরবান রিজিয়নের অবদান উল্লেখযোগ্য।

খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গুড ফ্রাইডে। বম এবং ত্রিপুরা উপজাতির মধ্যে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে ধর্মীয় উৎসবকে আরো সৌন্দর্যমন্ডিত করার লক্ষে পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর।

শুক্রবার ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়কের পক্ষ হতে বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত বাসিরাম পাড়া, বাকলাই পাড়া এবং প্রাতাপাড়া পাড়ায় ধর্মীয় উৎসব উপলক্ষে পাড়াবাসীর জন্য মিষ্টান্ন, কেক, ধর্মীয় উপাসনালয় জন্য সাজ সরঞ্জামাদি এবং আর্থিক সহায়তা প্রদান করেন বাকলাই পাড়া সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।

ধর্মীয় উৎসবের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পেয়ে বাসিরাম পাড়ার কারবারি জীবন ত্রিপুরা বলেন, খ্রিস্টান ধর্মীয় দ্বিতীয় বড় উৎসবে বাংলাদেশ সেনাবাহিনীর পাশে রয়েছে এতে আমরা অনেক আনন্দিত। সেনাবাহিনীর সহযোগিতার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। বাকলাই পাড়ার স্কুল শিক্ষক জয় রাম বম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা আমাদের উৎসবকে আরো বেশি আনন্দিত করে তোলেছে। সেনাবাহিনীকে পাশে পেয়ে পাড়ার সকলে আমরা অনেক খুশি। প্রাতা পাড়ার কারবারি পার্কেল বম বলেন, সেনাবাহিনী সহযোগিতায় আমরা পুনরায় পাড়ায় ফিরতে পেরেছি। পাড়ার উন্নয়নের পাশাপাশি আজকের এই দিনেও সেনাবাহিনীর অবদানে আমরা সকল পরিবার অনেক আনন্দিত। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তার কারণে আজ আমরা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারছি।

গুড ফ্রাইডে উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, ধর্মীয় উৎসব হলো একটি আনন্দের দিন। পাড়ার সকল গুরুত্বপূর্ণ দিনে সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। খ্রিস্টান সম্প্রদায়ের সকলের প্রতি উৎসবমুখর পরিবেশে বিশেষ ধর্মীয় উৎসব উদযাপন করার লক্ষে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য একটি বড় সমর্থন এবং আনন্দ-উল্লাসের উৎস হিসেবে কাজ করেছে। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।

রেমবো ত্রিপুরা
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
মোবাইল: ০১৮১০-২৫১৪৪১/০১৫৫৬৬-৪২০৮০।
তারিখ: ১৮/৪/২০২৫ খ্রিঃ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০