ABN BANGLA TV
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন,রাজপুত্র সাচিং প্রু জেরী।

খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন,রাজপুত্র সাচিং প্রু জেরী।

বান্দরবানে খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন,রাজপুত্র সাচিং প্রু জেরী আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক এমপি।সোমবার বিকেল ৩.০০ টায় সাবেক এমপি সাচিং প্রু জেরীর বাসভবনে খেয়াং সম্প্রদায়ের ধর্মালম্বী ধর্মীয় গুরু ও খেয়াং পাড়া কারবারীবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
খেয়াং সম্প্রদায়ের নেতা ক্য উ প্রু খেয়াং-এর নেতৃত্বে বান্দরবান জেলা খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলা থেকে আগত খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পাড়ার কারবারি, প্রবীণ নাগরিক, যুব সমাজের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, তরুণ-তরুণী এবং খেয়াং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা খেয়াং সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি, পাহাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। বক্তারা জোর দিয়ে বলেন—পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দিনে রাজপুত্র উ সা চিং প্রু জেরি’র হাতকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বেই খেয়াংসহ পার্বত্য চট্টগ্রামের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সাচিং প্রু জেরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া খেয়াং জনগোষ্ঠীর কল্যানে বান্দরবানে কাজ করে গিয়েছেন, যা খেয়াং জনগোষ্ঠীর শিক্ষা, অর্থনৈতিক ও সামজিক মর্যাদা বৃদ্ধিতে বিশেষ অবদান রেখে চলছে। আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে খেয়ং সহ সকল জনগোষ্ঠীকে শিক্ষা,চিকিৎসা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কার্যক্রম চালু করা হবে।
সভা শেষে খেয়াং সম্প্রদায়ের তরুণ ও নারীদের পক্ষ থেকেও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় যে, তারা ঐক্যবদ্ধভাবে নেতৃত্বকে সুসংহত ও শক্তিশালী করতে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০