ABN BANGLA TV
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“খুব দ্রুতই ফিরছেন সাকিব, যা বললেন আসিফ আকবর”। 

খুব দ্রুতই ফিরছেন সাকিব, যা বললেন আসিফ আকবর।

ক্রীড়া ডেস্ক:

২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক পরিস্থিতি ও একাধিক মামলা জটিলতার কারণে দেশে ফেরার উদ্যোগ নিলেও দুবাই পর্যন্ত গিয়ে তাকে ফিরে যেতে হবে।

তবে দীর্ঘ অপেক্ষার পর তার দেশে ফেরা ও আবার জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনি জটিলতা সমাধানে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নথি মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে।

বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানের ফেরার বিষয়ে বর্তমান অবস্থার আপডেট জানিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহ-সভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’

বিষয়টা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে জানিয়ে আসিফ বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে…, গতকাল (সোমবার) ক্রীড়া প্রতি মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও মহোদয় এবং ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’

আসিফ জানান, ফাইলটি সচিব বরাবর পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। তিনি বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে, মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। সাকিবের ইস্যুগুলো যেহেতু ফাইল হয়ে গেছে। এখন সিদ্ধান্তের বিষয়। ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে, বাকিটা সরকারের বিষয়। আশা করছি পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন ৫ই অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০