ABN BANGLA TV
২১ মে ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি সহায়তা প্রদান”।

খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি সহায়তা প্রদান।

আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা ৯নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল আবদুল কাদের মুন্সী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর অবস্থায় পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার। পরে বাঁশখালী উপজেলা প্রশাসন এর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে জরুরি সহায়তা হিসেবে তিন বান টিন প্রদান করা হয়। সহায়তা প্রদান করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়াও খানখানাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে তারা প্রাথমিক সংকট কাটিয়ে উঠতে পারেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তাই দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০