
খাগড়াছড়ি থেকে পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার কাছাকাছি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মারফত জানা গেছে, খাগড়াছড়ি থেকে একদল বৌদ্ধ ভিক্ষু একটি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। চকরিয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জন ভান্তে (ভিক্ষু) এবং চালকসহ মারা যান।বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে। প্রাথমিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও বেশ কয়েকজন আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা ও উন্নত পর্যবেক্ষণের জন্য নিকটস্থ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের পরিবারকে খবর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
মন্তব্য করুন