ABN BANGLA TV
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের “সেরাদের সেরা” নগদ অর্থ পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন

ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের “সেরাদের সেরা” নগদ অর্থ পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের কল্পলোক আবাসিকস্থ তারতীলুল কুরআন জমিরয়া মাদ্রাসায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২০২৬ সালের “সেরাদের সেরা” নগদ অর্থ পুরস্কার প্রদান অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক। সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সহসভাপতি মাওলানা মতিউর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি কারী মাওলানা হাফেজ ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক হাফেজ কারী মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল করিম, কারী মাওলানা আতিক হোসাইনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও আলেম-উলামায়ে কেরাম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, দেশের কিছু অসাধু ব্যক্তির অপকর্মের কারণে হিফজ মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি সকল প্রাইভেট হিফজ মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে তা গোপন না করে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া নয়; অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী বলেন, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষার্থীদের ধাপে ধাপে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্যের পথ সুগম করতে কাজ করে যাচ্ছে। তিনি সকল শিক্ষার্থীর জন্য দোয়া কামনা করেন।
পরিশেষে প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন। পরে দেশ, জাতি, মাদ্রাসা ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০