
=================================
সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম।
বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার উদ্যেগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের ১৬ শত প্রতিযোগীর মধ্যে সাতকানিয়ায় অবস্থিত আল কোরআনুল করিম ইনস্টিটিউটের ছাত্ররা ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করায় এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা মাঠে আল কোরআনুল করিম ইনস্টিটিউট এর কর্ণদ্বার ক্বারি আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মাস্টার জয়নাল আবেদিন, প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,কেরানিহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহরমূল্লুক রাশেদসহ
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র ও অতিথিদেরকে ফুলের মাইল্য দিয়ে সম্বর্ধিত করা হয়।
কৃতিত্ব ছাত্রদের মধ্যে সমগ্র বাংলাদেশে ১৬ শত ছেলের মধ্যে ১মস্থান অধিকারী হলেন আল কুরানুল করিম ইনস্টিটিউট এর কর্ণদ্বার হাফেজ ক্বারি আনোয়ারুল হকের ছেলে,আব্দুল্লাহ আল সাইয়িদ, ২য় স্থান অধিকার অর্জন করেছেন ইশায়াত আসসামী,৩য় স্থান অধিকার অর্জন করেছেন আহেরার ইসলাম মাহের।
মন্তব্য করুন