ABN BANGLA TV
২৩ জুন ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবার মানোন্নয়নে খাগড়াছড়িতে মতবিনিময় সভা।

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবার মানোন্নয়নে খাগড়াছড়িতে মতবিনিময় সভা।

 

|| ক্যহলাচিং মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়িতে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্কোরকার্ড ব্যবহার ও অর্ধ-বার্ষিক ফলাফল মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সভা হয়। সভাটি বাস্তবায়ন করে জাবারাং কল্যাণ সমিতি, কারিগরি সহায়তায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা সিডা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ বলেন, “নতুন ভবনের কাজ এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যসেবা দিতে সমস্যা হচ্ছে। স্যানিটারি প্যাডের পর্যাপ্ততা না থাকায় বিতরণও ব্যাহত হয়েছে।” তিনি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। উপস্থিত ছিলেন ডাঃ চৌধুরী শারমিন হায়দার, জেলা ফ্যাসিলিটেটর উত্তম কুমার সরকার, প্রোগ্রাম অফিসার দোলন দাশ প্রমুখ।

প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা স্কোরকার্ড বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন ও সভা পরিচালনা করেন।

সভায় জানানো হয়, দেশে কিশোর-কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে বিদ্যমান সেবা এখনো অপর্যাপ্ত। মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারজনিত নানা ঝুঁকির কথাও আলোচনায় উঠে আসে।

সভায় জেলা ও পেরাছড়া এনসিটিএফ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০