ABN BANGLA TV
৯ মে ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“কে.সি.দে ইনস্টিটিউটে সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত”।

কে.সি.দে ইনস্টিটিউটে সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত।

স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবু:

চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, বিনোদনমূলক ও সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)-এর তিন বছর মেয়াদি নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২ মে ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ১৫ জন সদস্য নির্বাচিত হন।

 

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ এবং পাঁচজন নির্বাহী সদস্য নির্ধারণ করা হয়। একজন সদস্য অনুপস্থিত থাকায় ১৪ সদস্যের সমন্বয়ে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি, স্বদেশ শর্মা সহ-সভাপতি এবং মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া উদয় শংকর সেন যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মো. এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী সংস্কৃতি ও বিনোদন সম্পাদক, রিয়াজ উদ্দিন আহাম্মদ অর্থ সম্পাদক, নিউটন বড়ুয়া ক্রীড়া সম্পাদক, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী দপ্তর ও প্রচার সম্পাদক এবং মো. আমির হোসেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

অন্যদিকে মো. আবুল হাশেম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম এবং মো. আক্তার হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৭ মে) ক্লাবের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, ১৯১৩ সালে তৎকালীন বিভাগীয় কমিশনার প্রয়াত কে.সি. দে এই ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে। (ছবি আছে)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০