ABN BANGLA TV
৫ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেরানীহাট-বান্দরবন সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু।

কেরানীহাট-বান্দরবান সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু।

 

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট–বান্দরবান সড়কের বায়তুলইজ্জত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আজ ৪ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বেলা পৌনে ৩ ঘটিকার সময় কেরানিহাট-বান্দরবন সড়কের বায়তুলইজ্জত বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। কেরানিহাট থেকে বান্দরবনমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল বিপরীত দিক হতে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ফলে মোটরসাইকেল আরোহী ২ জন ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার সময় কেরানিহাটগামী সাংবাদিকদের মোটর সাইকেল আরোহী দৈনিক খবরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম জয় ও বাংলা টিভির সাইফুলও আহত হয়। তারা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নামতির দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসেরসাথে ধাক্কা লেগে সামনে পড়ে যায়। প্রচণ্ড সংঘর্ষে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কেরানীহাট হাসপাতালে নিয়ে যায়। নিহত দুইজনের বাড়ি বান্দরবান এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতির প্রতিযোগিতা চলে, যা বারবার দুর্ঘটনার কারণ হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানি ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। কেরানীহাট-বান্দরবন সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০