
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক জনাব মো. নাসির উদ্দিন (নাছির)।
গত ১৯ মে ২০২৬ তারিখে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারীকৃত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই মনোনয়ন নিশ্চিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পজ্ঞাপন সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাঠানো প্রস্তাবিত ৩ জন অভিভাবক সদস্যের নামের তালিকা থেকে সুচারু তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১ নং ক্রমিকে থাকা জনাব মো. নাসির উদ্দিন-কে অভিভাবক প্রতিনিধি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
মনোনীত সদস্য মো. নাসির উদ্দিন কেঁওচিয়া ইউনিয়নের বসুর বাপের বাড়ী গ্রামের মো. আবদুচ ছাত্তারের পুত্র।
উপজেলা যুবদলের সাবেক সফল প্রচার সম্পাদক এবং একজন পরিচ্ছন্ন সমাজসেবক হিসেবে এলাকায় জনাব নাছির উদ্দিনের যথেষ্ট সুনাম রয়েছে। তিনি বিদ্যালয়টির এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে বইছে আনন্দের বন্যা।
তাকে এই নতুন দায়িত্বের জন্য বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ এলাকার সাধারণ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনাব নাছির উদ্দিন তাঁর সততা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে এক অনন্য ভূমিকা পালন করবেন।
মন্তব্য করুন