ABN BANGLA TV
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেঁওচিয়ায় গণশুনানি সম্পন্ন: ৬ ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া থানা’ গঠনের জোরালো দাবি

কেঁওচিয়ায় গণশুনানি সম্পন্ন: ৬ ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া থানা’ গঠনের জোরালো দাবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, বাজালিয়া, কালিয়াইশ, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া এই ছয়টি ইউনিয়নের সমন্বয়ে নতুন ‘উত্তর সাতকানিয়া থানা’ গঠনের দাবিতে এক গুরুত্বপূর্ণ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ১০ নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ গণশুনানি সম্পন্ন হয়।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহেসান মৌলা, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা গিয়াস উদ্দিন হিরু, কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ও সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক মো. সোলায়মান বাবুল, কেঁওচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহেদ, দস্তিদার হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল করিম কাসেমী এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।

গণশুনানিতে স্থানীয় বক্তারা বলেন, উত্তর সাতকানিয়া থানা গঠন এলাকার মানুষের দীর্ঘদিনের একটি প্রাণের দাবি। প্রস্তাবিত থানার আওতাভুক্ত ৬টি ইউনিয়নের মানুষের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সেবা সহজলভ্য করতে অবিলম্বে পৃথক এই থানা গঠন করা প্রয়োজন। অন্য কোনো ইউনিয়ন বা পৌরসভা যুক্ত না করে প্রস্তাবিত এই ৬টি ইউনিয়ন নিয়েই যেন পূর্ণাঙ্গ থানা বাস্তবায়ন করা হয়, সে জোরালো দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা এবং প্রশাসনিক সুবিধার বিষয়গুলো মাথায় রেখেই এই প্রশাসনিক ইউনিট গঠন করা উচিত। স্থানীয় জনগণের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ জানান, গণশুনানিতে স্থানীয় জনগণের কাছ থেকে যেসব মতামত পাওয়া গেছে, তা পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ায় বিবেচনার জন্য সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

স্থানীয়দের বিশ্বাস, প্রস্তাবিত এই ৬টি ইউনিয়ন নিয়ে নতুন থানা গঠিত হলে এই জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা আরও দ্রুত ও গতিশীল পৌঁছাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০