
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত অলির বাপের জামে মসজিদের মাঠের উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ওয়ার্ড মেম্বার মোহাম্মদ লোকমান।
উন্নয়ন কাজে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম। তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনায় কাজটি সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, এই মাঠ উন্নয়ন সম্পন্ন হলে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি যুবসমাজের খেলাধুলা ও সামাজিক কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা রাখবে।
উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্টরা বলেন, এলাকার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হচ্ছে।
মন্তব্য করুন