
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী কালীপুর সদর আমিন হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি) ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) জনাব ওমর সানি আকন এবং অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক এসময় কালীপুর সদর আমিন হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ফরিদ আহমদ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং কালীপুর সদর আমিন হাটকে একটি আধুনিক ও সুশৃঙ্খল বাজার হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ সওদাগর বলেন, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে। প্রশাসনের সাথে সমন্বয় রেখে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় প্রশাসনের পক্ষ থেকেও বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ দখল ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
কালীপুর সদর আমিন হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি জসিম উদ্দিন রিয়াদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল আলম, অর্থ সম্পাদক এস এম জালাল উদ্দীন, সহ-অর্থ সম্পাদক মো: শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মিন্টু দাশ, প্রচার সম্পাদক পিন্টু নাথ, দপ্তর সম্পাদক মো: দেলোয়ার হোসাইন এবং সদস্য কাতির্ক পাল ও মোহাম্মদ ফোরকান।
মন্তব্য করুন