ABN BANGLA TV
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীপুরে দীর্ঘদিনের অবহেলিত আলী আহমেদ সেক্রেটারি সড়কের উন্নয়নে নতুন আশার আলো রিটার্নিং ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন।

কালীপুরে দীর্ঘদিনের অবহেলিত আলী আহমেদ সেক্রেটারি সড়কের উন্নয়নে নতুন আশার আলো
রিটার্নিং ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত দীর্ঘদিনের অবহেলিত আলী আহমেদ সেক্রেটারি সড়কের রিটার্নিং ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তব রূপ দিতে এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম পেচু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রহিম, বিশিষ্ট চিকিৎসক ডা. মোরশেদুল আলম, দফাদার নুর মোহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, আলী আহমেদ সেক্রেটারি সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে সড়কটি ভাঙনের মুখে পড়ে চলাচলের অযোগ্য হয়ে উঠত, ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। রিটার্নিং ওয়াল না থাকায় সড়কের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, “এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এই সড়কের রিটার্নিং ওয়াল নির্মাণ হলে ভাঙন রোধ হবে এবং সড়কটি দীর্ঘস্থায়ী হবে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য অবহেলিত সড়কের উন্নয়নেও কাজ করা হবে।” এই কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মান্যবর নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য নুরুল ইসলাম পেচু বলেন, “এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে যে কাজ শুরু হলো, তা দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
এলাকাবাসী জানান, এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০