ABN BANGLA TV
২৭ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন।

কালিহাতীতে চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন।

 

বিশেষ প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুইজন হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। শরিফুল ইসলাম শরিফ ও সুমন ঘোষ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এলেঙ্গা সরকারী শামসুল হক ডিগ্রী কলেজ মোড়ে শতাধিক মানুষ ব্যানার হাতে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল: সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক ইউটিউবার সাংবাদিক শরিফুল ও সুমন ঘোষের মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা বন্ধ সহ তাদেরকে সাংবাদিকতা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

এসময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল-আমীন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুজ্জামান মনির সমন্বয়ক এলেঙ্গা শাখা, কবির হোসেন সদস্য সচিব সমন্বয়ক টাঙ্গাইল জেলা শাখা, কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাছুদ রানা। আরোও উপস্থিত ছিলেন, যুবদল নেতা, মনির, সোহেল, রাসেল, মাছুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির, আকাশ, সেন্টু মিয়া, হারুন, সাইফুল

মানববন্ধনে বক্তারা বলেন, শরিফুল ও সুমন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অশান্তি সৃষ্টি করছে।

তারা আরও দাবি করেন, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে, তারা সাংবাদিক নয়, তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও যুব সমাজ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনের আয়োজক কমিটি জানিয়েছে, এ প্রতিবাদ শুধু শুরু। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০