ABN BANGLA TV
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবিরহাটে আসক ফাউন্ডেশনের পরিচিতি সভা ও সাংগঠনিক দিকনির্দেশনা অনুষ্ঠিত

কবিরহাটে আসক ফাউন্ডেশনের পরিচিতি সভা ও সাংগঠনিক দিকনির্দেশনা অনুষ্ঠিত

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

মানবাধিকার সুরক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়, মানবিকতা ও সচেতনতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, মানবাধিকার বিষয়ক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সম্মানিত সহ-সভাপতি মো. আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মো. কাসেম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাফরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার নয়; সমাজের প্রতিটি সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। অন্যায়, অবিচার, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি যত শক্তিশালী হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম তত বেশি কার্যকর ও বিস্তৃত হবে। এজন্য নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বিশ্বাস, সহযোগিতা ও সমন্বয় বজায় রেখে মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নোয়াখালী জেলা কমিটি ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মানবাধিকার প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন। তারা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, নির্যাতিতের কণ্ঠস্বর হওয়া এবং ন্যায়বিচারের পক্ষে কাজ করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

সভাপতির নির্দেশক্রমে সভার নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সভা শেষে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক ঐক্য, ভালোবাসা, সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে আসক ফাউন্ডেশনের মানবাধিকারভিত্তিক কার্যক্রম নোয়াখালীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত হবে এবং অসহায় মানুষের অধিকার রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০