ABN BANGLA TV
৬ জুন ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে রামু পূর্ব সীমান্ত নিউজ ডেস্কের সৌজন্য সাক্ষাৎ”।

কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে রামু পূর্ব সীমান্ত নিউজ ডেস্কের সৌজন্য সাক্ষাৎ।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে রামু পূর্ব সীমান্ত নিউজ ডেস্কের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে স্থানীয় রাজনীতি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক মায়মুনুল হক মামুন। অন্যদিকে রামু পূর্ব সীমান্ত নিউজ ডেস্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হামিদুল হক মার্সাল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তথ্য সম্পাদক শাহাদাত হোসাইন।

এ সময় বিএনপির সভাপতি মোহাম্মদ ছৈয়দ আলম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানাবেন। মানুষ গণমাধ্যমের কাছ থেকে সত্য ঘটনা জানতে চায়। জনগণের সেই প্রত্যাশা পূরণে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে এবং জনস্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ গণমাধ্যমের স্বাধীনতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০