
কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার কক্সবাজার রাইটস অফ ডিসএবিলিটিজ এসোসিয়েশন (সিআরডিএ) কর্তৃক আয়োজিত ব্যাতিক্রমধর্মী ও জনসচেতনতা মূলক প্রীতি ব্লাউজ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ: ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উক্ত কলেজ এর অধ্যক্ষ মোঃ আলি ও বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ তানজিলুর রহমান সিদ্দিকীর উদ্বোধনের মধ্য দিয়ে প্রীতি ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ব্লাইন্ড ক্রিকেট ম্যাচে দুই প্রতিপক্ষ কক্সবাজার রাইটস অফ ডিসএবিলিটিজ এসোসিয়েশন (সিআরডিএ) দল বনাম কক্সবাজার ইয়ুথ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচ হলেও টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রীতি ব্লাইন্ড ক্রিকেট ম্যাচে শুরুতে কক্সবাজার রাইটস অফ ডিসএবিলিটিজ এসোসিয়েশন (সিআরডিএ) দলের অধিনায়ক মোঃ ইলাহিয়া খান টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। পরে কক্সবাজার ইয়ুথ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যান রা ব্যাটিং এ নেমে নির্ধারিত ১০ ওভারে তিন উইকেট এর বিনিময়ে ৯০ রান করতে সক্ষম হয়। জবাবে কক্সবাজার রাইটস অফ ডিসএবিলিটিজ এসোসিয়েশন সিআরডিএ দলের ব্যাটসম্যান দের দুর্দান্ত শুভসূচনা করলেও পরে উইকেট হারিয়ে তারা একপ্রকার দিশেহারা হয়ে যায়। পরে মোঃ আরমান ও ইলাহিয়ার জুটিতে ভর করে নির্ধারিত ওভারের লাস্ট এক বল হাতে রেখেই তারা সাত উইকেট এর জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। প্রীতি ব্লাইন্ড ক্রিকেট ম্যাচে বোলিং ও ব্যাটিং পারফরম্যান্স এর উপর ভিত্তি করে ম্যান অফ দ্যা ম্যাচ বা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বি-ওয়ান (সম্পূর্ণ দৃষ্টিহীন) ক্যাটাগরিতে মোঃ ইলাহিয়া খান এবং বি-টু/ট্রি (আংশিক দৃষ্টিহীন) ক্যাটাগরিতে মোঃ আরমানুল হক রিমন।
প্রীতি ব্লাইন্ড ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পেকুয়া প্রেমক্লাবের সভাপতি মোঃ ছপওয়ানুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক: ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কামরান জাদিদ, পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ নাইমুর রহমান হৃদয়, মাদ্রাসা আন নুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ক্বারী মোঃ রিদুয়ান, এবং সভাপতিত্ব করেন, পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এর অধ্যক্ষ মোঃ আলীসহ সাংবাদিকবৃন্দ এবং খেলোয়াড় ও দর্শকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা সমাজের বোঝা নয়, নয় কোনো করুনা পাত্র, তাদের প্রয়োজন শুধু একটুখানি সহায়তা। তাদের সহায়তার মধ্য দিয়ে সেই সুযোগ টুকু দিলে তারাও এদেশের সমাজের সম্পদে রুপান্তরিত হতে পারে। এবং বৈষম্যহীন সমাজ ও দেশ গড়তে তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ বলে ব্যাক্ত করেন তারা।
উল্লেখ্য: ব্লাইন্ড ক্রিকেটে সবাই কিন্তু সম্পূর্ণ দৃষ্টিহীন নন তাই তিন ক্যাটাগরি খেলোয়াড় দের সমন্বয়ে ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ পরিচালিত হয়ে থাকে। যেমন: বি-ওয়ান তারা সম্পূর্ণ দৃষ্টিহীন। বি-টু তারা আংশিক দৃষ্টিহীন এবং সর্বোচ্চ পাঁচ মিটার দেখতে পান বা এক চোখ অফ ও দ্যে-নাইট দৃষ্টিহীন হয়ে থাকেন। বি-ট্রি তারা সর্বোচ্চ ১০ মিটার দেখতে পান বা চশমা ব্যাবহার না করলে তারা কিছুই দেখতে পান না। ব্লাইন্ড ক্রিকেট বিশ্বে যাত্রা শুরু হয় ১৯২২ সালে আর বাংলাদেশে ২০০৮ সাল থেকে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর দিকনির্দেশনার মধ্য দিয়ে সারা দেশে ব্লাইন্ড ক্রিকেট চালু হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল ৩য় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ-২০২২ (ভারত) ও ৪র্থ টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ-২০২৪ (পাকিস্তান) বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে ফাইনালে উত্তীর্ণ হয়ে পরপর টানা দুইবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস এসোসিয়েশন (আইবিএসএ) ওয়ার্ল্ড গেমস এ ব্রোঞ্জ মেডেলিস্ট এবং শক্তিশালী নিউজিল্যান্ড এর বিপক্ষে তাদের মাটিতে ৫-০ তে সিরিজ জয়ের নজির ও রয়েছে এ দলটার। সাথে বিভিন্ন টি-২০, ওডিআই সিরিজে গৌরবময় সফলতা ও রয়েছে।
মন্তব্য করুন