ABN BANGLA TV
৫ নভেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫.।

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫.।

 

কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি

 

সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করালগ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র‌্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ও অধিনায়ক র‌্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব-১৫, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মান্নান। এছাড়াও ৬৪ বিজিবি এর উপ-অধিনায়ক, উখিয়া উপজেলার সার্কেল এডিশনাল এসপি, ৮ এপিবিএন এর এডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি , মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া উপস্থিত ছিলেন। তরুণদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক জনাব মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গিত শিল্পী জনাব মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১৫, কক্সবাজার এর অধিনায়ন লে.কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক সেবনের পথ থেকে ফিরে আসার জন্য সবার প্রতি আহ্বান করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে জন্য তাদের শপথ বাক্য পাঠ করান।
সভাপতি তার বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব নয়। এ জন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারের বাবা মাদক ব্যবসায়ী হলে সেই পরিবারের ছেলে- মেয়েকে বাবাকে মোটিভেট করতে হবে বা বাবাকে বলেেত হবে যে, আমরা মাদকের টাকায় বড় হতে চাইনা। সেই পরিবারের স্ত্রীকে তার মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। উখিয়া ও আঞ্জুমানপাড়ার প্রতিটি তরুণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, ইমামসহ প্রত্যেককে মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০