
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এ উপলক্ষে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ সকল বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ক্রসিং ও রিক্রসিং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি রোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।।
মন্তব্য করুন