ABN BANGLA TV
১২ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

 

জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের স্মৃতি অম্লান রাখতে এবং জুলাইয়ের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

রবিবার (১২ অক্টোবর) এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে। এর দুই পাশে চারটি করে মোট ৮টি আয়তাকার কলাম এবং মাঝখানে থাকবে একটি ৯০ ফুট উচ্চতার স্বতন্ত্র বৃত্তাকার কলাম। প্রবেশের জন্য দুটি গেট থাকবে, যার মুখে স্থাপন করা হবে এপিটাফ। পুরো এলাকাজুড়ে কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে, যা জুলাইয়ের সংগ্রামী চেতনাকে প্রতীকীভাবে প্রকাশ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদায় ফুটিয়ে তোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন নিয়ে কাজ শুরু হলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলে। অথচ অতীতে ফ্যাসিবাদের আমলে ছোট অবকাঠামো তৈরিতেও ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ব্যয় হলেও তখন কেউ প্রশ্ন তোলেনি। বর্তমান সরকারের এই প্রকল্পে অতীতের পরামর্শক ফির টাকাতেই প্রায় পুরো কাজ সম্পন্ন হচ্ছে। জনগণের টাকায় স্মৃতি সংরক্ষণে আমাদের কোনো গোপন উদ্দেশ্য নেই; বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।”

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ কেউ না নিলেও স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশনায় ডিএসসিসি এই স্মৃতিস্তম্ভ নির্মাণের গৌরব অর্জন করেছে।”

তিনি জানান, প্রকল্পের পাইলিং কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন হবে।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ঔষধি গাছ রোপণ করেন। এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ মন্ত্রণালয় ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০