ABN BANGLA TV
১৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন সংস্কার করা হবে: শিক্ষামন্ত্রী”।

এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন সংস্কার করা হবে: শিক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক:

চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি এবং অন্যান্য পাবলিক পরীক্ষার আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য, পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “নতুন আইন আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় কার্যকর করা সম্ভব হবে না। তাই এই পরীক্ষাগুলো বিদ্যমান নিয়ম অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”

মন্ত্রী আরও জানান, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষানুরাগী ও অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তাদের অবদান কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করছে। বিষয়টি সংসদ এবং প্রধানমন্ত্রীর পর্যায়েও আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষিত ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী নয় এমন ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। ম্যানেজিং কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার অংশ হিসেবে কয়েকজনের মধ্যে হুইল চেয়ারও প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০