
উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখার মতবিনিময় সভায় এল ডি পি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম
সদস্য অধ্যাপক ওমর ফারুক বলেছেন এল ডি পি গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী অঙ্গীকার। তিনি আরো বলেন এল ডি পি একছাতার নিচে পরিমার্জিত পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। তিনি এলডিপির নেতাকর্মীদের সকল মতবিরোধ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভাবে দলকে সুসংগঠিত সুশৃঙ্খল করতে দিক নির্দেশনা দেন। ওমর ফারুক আরও বলেন, এলডিপি নেতাকর্মীদের প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করার জন্য অনলাইন ডাটাবেইজ তৈরি করা হয়েছে। প্রত্যেক নেতাকর্মীরা এ অনলাইন ডাটাবেইজের মাধ্যমে ফরম পূরণ করার মধ্য দিয়ে এলডিপিকে একটি গনতান্ত্রিক ও বর্হিবিশ্বের রাজনৈতিক দলের সাথে তুলনা করতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বুধবার বিকেলে উত্তর সাতকানিয়া এলডিপির সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উত্তর সাতকানিয়া এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমেদ ভূট্টোর সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আইয়ুব কুতুবী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার আলম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী বলেন, দক্ষিণ জেলার প্রতিটি সাংগঠনিক উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে এলডিপিকে নতুন কমিটি গঠন প্রক্রিয়ার মাধ্যমে সাজানো হচ্ছে। এলডিপিতে নতুন নেতাকর্মীদের যোগদানের ব্যাপারে যাচাই বাছাই করে পরিচ্ছন্ন মেধাবীদের নেয়ার জন্য তিনি সহানীয় নেতৃবৃন্দতের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন