ABN BANGLA TV
৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এমপি-মন্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান”।

এমপি-মন্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান।

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মশালার উদ্বোধন করা হয়। নতুনভাবে নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে দলটি।

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতা কম থাকায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কর্মশালায় সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন পদ্ধতি, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি সংসদে কীভাবে ‘পয়েন্ট অব অর্ডার’ উত্থাপন করতে হয়, আইন প্রণয়ন প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখা এবং নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংসদে তুলে ধরার কৌশল নিয়েও আলোচনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংসদীয় শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং নিয়মিত সংসদ অধিবেশনে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাবেক সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকেরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদ অধিবেশনে সক্রিয় অংশগ্রহণের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকার ও সরকারি দলের সদস্যদের দক্ষতা বাড়াতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাইমা রহমানকেও উপস্থিত থাকতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০