ABN BANGLA TV
২৫ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“এবার ফ্রান্সের ডাগআউট সামলাবেন জিনেদিন জিদান!”।

এবার ফ্রান্সের ডাগআউট সামলাবেন জিনেদিন জিদান!।

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচিং পজিশনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ শেষে বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান।

দীর্ঘদিন ধরে ফ্রান্স দলের দায়িত্বে থাকা দেশমের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বিশ্বকাপের পর। তার অধীনে দলটি ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের মতো বড় সাফল্য অর্জন করে। সেই সফল অধ্যায়ের পর নতুন নেতৃত্বে যাওয়ার পরিকল্পনা করছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) ইতোমধ্যে জিদানকে প্রধান কোচ হিসেবে নেওয়ার বিষয়ে আগ্রহী। দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কোচিং স্টাফ গঠনসহ বিভিন্ন কাঠামোগত বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো-ও সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জিদানের ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিলে বাণিজ্যিক ও স্পনসরশিপ খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে—এমন হিসাবও করা হচ্ছে।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও সমান সফল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তিনি টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়েন, পাশাপাশি লা লিগা শিরোপাও জেতান দুইবার।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে থাকলেও বিভিন্ন প্রস্তাব পেয়েছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত নিজের দেশের দায়িত্ব নেওয়ার দিকেই এগোচ্ছেন এই ফুটবল আইকন।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স দলের ডাগআউটে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে জিদানের হাত ধরে—যা ফুটবল বিশ্বে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০