ABN BANGLA TV
২৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“এবার প্রতিশোধের রাজনীতি বন্ধ করতে হবে: রুমিন ফারহানা”।

এবার প্রতিশোধের রাজনীতি বন্ধ করতে হবে: রুমিন ফারহানা।

নিউজ ডেস্ক:

সম্প্রতি প্রতিশোধমূলক রাজনীতির অবসান চেয়ে গুরুত্বপূর্ন বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) এলাকা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ মার্চ) বিকালে ইসলামপুরে নিজের গ্রামের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি বহু হয়েছে, এবার বন্ধ করতে হবে। কেউ না কেউ এই খেলা বন্ধ করতে হবে। না হলে পাঁচ বছরের ক্ষমতার শেষে অন্যরা ফের প্রতিশোধ নেবে।

রুমিন ফারহানা আরও বলেন, ব্যক্তিগত সম্পত্তি বা ব্যবসা-বাণিজ্যের কারণে কাউকে মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানো কখনো মঙ্গল বয়ে আনবে না। বর্তমান পরিস্থিতি দেখছি, জেলগেটে অ্যারেস্টের ঘটনা ঘটছে—এটা কাম্য নয়। এসব বন্ধ করতে হবে, না হলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্থানীয়দের উদ্দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বাস্তবায়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন। তিনি বলেন, আমাদের এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সাবেক সচিব মো. মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ড. এমরান জাহান, যিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান।

এছাড়া অনুষ্ঠানে এলাকার প্রবীণরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে অভিব্যক্তি জানান এবং তাঁর পিতা ভাষা সৈনিক ও জাতীয় রাজনীতিবিদ অলি আহাদ-এর স্মৃতিচারণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০