ABN BANGLA TV
১ এপ্রিল ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এবার ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত”।

এবার ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত।

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পাশে থেকে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিভিন্ন আরব কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে আমিরাত। পরিকল্পনা বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়াতে পারে দেশটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর সমর্থনের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়।

এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অনুমোদনের লক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিয়েছে আমিরাত। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের আহ্বানও জানানো হয়েছে, যাতে প্রণালীটি আবার সচল করা যায়। তবে এ ধরনের প্রস্তাবে রাশিয়া ও চীনের আপত্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবুও প্রস্তাব অনুমোদন না পেলেও সামরিক তৎপরতায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইউএই। এর মধ্যে মাইন অপসারণসহ বিভিন্ন সহায়ক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রতিবেদন আরও জানায়, হরমুজ প্রণালীর কিছু দ্বীপ—বিশেষ করে আবু মুসা—নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে আমিরাত, যা দীর্ঘদিন ধরে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও দেশটি নিজেদের দাবি করে আসছে।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল বজায় রাখা নিয়ে আন্তর্জাতিকভাবে ঐকমত্য রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ সচল রাখা জরুরি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০