ABN BANGLA TV
২ মার্চ ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এবার আরেক অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর”।

এবার আরেক অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর।

নিউজ ডেস্ক:

ছোট পর্দার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে স্বামীর ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি এবং কিছু কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেন।

দীপ্তির দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে সম্পর্কে জড়িত। অভিযোগের সমর্থনে তিনি তাদের মধ্যকার কথোপকথন ও কিছু ছবির স্ক্রিনশট প্রকাশ করেছেন।

একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাকে মারধর করতেন বলে জানান তিনি।

অভিযোগের তালিকায় আরও উঠে এসেছে সুজনের মাদকাসক্তির বিষয়টি। দীপ্তি বলেন, তার চোখের সামনেই সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন।

চরম অমানবিকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভইন সম্পর্কে ছিলেন। বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও, বর্তমানে সুজনের পক্ষ থেকে আসা মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

বর্তমানে আফজাল সুজন উল্টো তার স্ত্রীর বিরুদ্ধে টাকার লোভে সংসার ছাড়ার অভিযোগ তুলছেন। এর প্রতিবাদে দীপ্তি প্রশ্ন তুলেছেন, একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ? তিনি আক্ষেপ করে বলেন, আত্মহত্যা করলেই কি সমাজ তাকে ভালো বলত?

জানা গেছে, দীপ্তি বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাকে তালাক দিচ্ছেন না, আবার তাকে স্ত্রীর সামাজিক স্বীকৃতি বা মর্যাদাও প্রদান করেননি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা আফজাল সুজন।

অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, এ বিষয়ে আমারও বলার আছে, ‌আমি এইটার জন্য একটু সময় চাচ্ছি। এমন একটা সময়ের মধ্যে আছি, কিছু বলার মতো পরিস্থিতি নেই।

এ বিষয়ে মডেল তৃষ্ণাকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। এ সময়ের তরুণ অভিনেতা আফজাল সুজন।

২০১৮ সালে ঈগল মিউজিক ব্যানারে ক্যারিয়ার শুরু করেন আফজাল সুজন। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০