ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এবারও মন্ত্রণালয়ে স্থান পেলেন না মির্জা আব্বাস”।

এবারও মন্ত্রণালয়ে স্থান পেলেন না মির্জা আব্বাস।

নিউজ ডেস্ক:

সাম্প্রতিক মন্ত্রণালয় পুনর্বণ্টনে আট প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা অতিরিক্তভাবে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেও তালিকায় স্থান হয়নি বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে তার নাম।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, আরেক রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ তার বিদ্যমান দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপনে তাদের কেবল মন্ত্রীর পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

২০ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ—এই তিনজনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা সবাই মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

তবে সাম্প্রতিক পুনর্বণ্টনে তিন উপদেষ্টার মধ্যে কেবল মির্জা আব্বাসের জন্য নতুন কোনো মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়নি। রাজনৈতিক মহলে আগে থেকেই তার মন্ত্রণালয় পাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।

ফলে নতুন দায়িত্ব বণ্টনের এই ঘোষণার পর প্রশাসনিক মহল ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০