ABN BANGLA TV
১২ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক বছরে বন্ধ ১৮২ পোশাক কারখানা, বড় সংকটে রপ্তানি খাত।

এক বছরে বন্ধ ১৮২ পোশাক কারখানা, বড় সংকটে রপ্তানি খাত।

দেশের তৈরি পোশাক শিল্প আবারও বড় সংকটে পড়েছে। গত এক বছরে ১৮২টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

সংগঠনের নেতারা বলছেন, জ্বালানি ঘাটতি, প্রশাসনিক জটিলতা ও নিরাপত্তাহীনতা এখন এ খাতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিজিবিএ নেতারা জানান, পোশাক খাতের বিদ্যমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে ২০২৭ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করা সম্ভব।

বিজিবিএ সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, “আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশের পোশাক খাত নিয়ে উদ্বিগ্ন। কোথাও হঠাৎ করে কারখানা বন্ধ হচ্ছে, কোথাও আবার নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হচ্ছে। এসব কারণে বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।”

তিনি আরও বলেন, “আমাদের ন্যায্য মূল্য আদায় ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই এই সংকট মোকাবিলা সম্ভব।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত দুই মাসে পোশাক রপ্তানিতে ৫ শতাংশ হ্রাস পেয়েছে। উদ্যোক্তারা মনে করেন, জ্বালানি সংকট এবং রাজস্বখাতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

এ সময় এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এখনই উত্তরণ হলে পুরো শিল্পখাতের জন্য তা আত্মঘাতী হতে পারে। তাই এই প্রক্রিয়া অন্তত ২০৩০ সাল পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান তারা।

বিজিবিএর মতে, স্থিতিশীল জ্বালানি সরবরাহ, কাস্টমস প্রক্রিয়ায় সহজীকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে তৈরি পোশাক খাত আবারও ঘুরে দাঁড়াতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০