ABN BANGLA TV
১৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“উত্তরায় শপিংমলে হামলা-ভাঙচুরের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা”।

উত্তরায় শপিংমলে হামলা-ভাঙচুরের ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা।

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় একটি শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। রিকশাচালককে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৬ মার্চ) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরার ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সময় সড়কে অবরোধ সৃষ্টি করা হয় এবং পুলিশের ওপরও হামলা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকেও আলাদা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার পরদিন সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এন এস নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে আটকে রাখার যে খবর ছড়িয়ে পড়েছিল, সেটি যাচাই করে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে সেটিকে গুজব বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সংঘর্ষের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০