ABN BANGLA TV
২ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“উখিয়া  (৬৪ বিজিবি’ র) অধিনায়ক কর্তৃক হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় গরীব, দুস্থ্য ও জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ”।

উখিয়া  (৬৪ বিজিবি’ র) অধিনায়ক কর্তৃক হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় গরীব, দুস্থ্য ও জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

উখিয়া, কক্সবাজার প্রতিনিধি:

০২ জুন  (মঙ্গলবার) বিকেল ৪ টায় উখিয়া ৬৪ বিজিবির অধীনস্থ হ্নীলা বিওপির আওতাধীন এলাকার দুস্থ্য,গরীব জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক অধীনস্থ হ্নীলা বিওপিতে ১৩০ (একশত তিরিশ) জন স্থানীয় গরীব জেলেদের মাঝে খাদ্য দ্রব্য (চাল, ডাল, তৈল, মুড়ি, চিড়া ও টোস্ট বিস্কুট) বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এবং বিওপি কমান্ডার হৃীলা বিওপি উপস্থিত ছিলেন। খাদ্য দ্রব্য বিতরণ শেষে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারণের আস্থা অর্জনের জন্য মানবিক কাজগুলো করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আজ হ্নীলা বিওপি থেকে শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ কোন এলাকাতেও এ মানবিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও তিনি আরো  বলেন, এই এলাকাটি মাদকদ্রব্য চোরাচালান প্রবন এলাকা, শুধু বিজিবি‘র পক্ষে মাদক চোরাচালান প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। এ প্রসঙ্গে তিনি বলেন ” যারা মাদক কারবারি, চোরাচালানোর সাথে জড়িত তারা আপনাদের আশেপাশেই থাকে। আপনারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন, তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সকল চোরাকারবারিকে আইনের আওতায় আনতে এবং মাদক চোরাচালান  নিয়ন্ত্রণ করতে।” তিনি আরো বলেন “নানা প্রতিকূলতার মধ্যেও সীমান্তে বিজিবি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা বিজিবির মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে যা ভবিষ্যতে তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”

“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা এবং মেডিকেল ক্যাম্পেইন নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এছাড়াও জনসাধারণের সাথে সু-সর্ম্পক বজার রাখতে বিজিবি বদ্ধ পরিকর।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০