
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের দায়িত্বশীল ও জনপ্রিয় শিক্ষিকা রূপম বড়ুয়ার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা রূপমন বড়ুয়ার শিক্ষাক্ষেত্রে অবদান, শিক্ষার্থীদের প্রতি তার নিবেদন এবং নৈতিক শিক্ষাদানের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, রূপম বড়ুয়ার বিদায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য অপূরণীয় ক্ষতি হলেও, তার স্মৃতি ও শিক্ষাগুলো প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন