
কক্সবাজার উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের খেওয়া ছড়ি গ্রামের ভূমিহীনদের সরকারি বরাদ্দ দেওয়া বনরুপা আবাসন প্রকল্পের ঘরকে নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে।
গত ১৪/৪/২০২৫ ইং সকাল ১১ঘঠিকার সময় হলদিয়া পালং ইউনিয়নের খেওয়া ছড়ি আদর্শ গ্রামের বনরুপা প্রকল্পের ঘরকে কেন্দ্র করে ফিরুজ মিয়া ও রশিদ আহদের মধ্যে দুই পক্ষে সংঘর্ষ হয়, এঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়,আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এতে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর, হাসপাতালে রেফার করা হয়েছে,
আহতরা হলেন,.ফিরুজ মিয়া (৩২) পিতা মৃত মোঃ কালুু, মোঃ সেলিম (২৫)পিতা আব্দুল গনি, আয়েশা বেগম(৩০)স্বামী ফিরুজ মিয়া, রিজিয়া আক্তার (৪২)স্বামী সিরাজ মিয়া, . মনোয়ারা বেগম (৫০)স্বামী মৃত আব্দুল হামিদ।
এবিষয়ে উখিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফিরুজ মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এবিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ
বলেন অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন