ABN BANGLA TV
১৬ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঈদ ঘনিয়ে এলেও এখনো বোনাস পাননি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা”।

ঈদ ঘনিয়ে এলেও এখনো বোনাস পাননি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা।

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলেও এখনো ঈদ বোনাস হাতে পাননি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। ঈদের আগে মাত্র পাঁচ দিন বাকি থাকলেও বোনাসের অর্থ না পাওয়ায় তারা উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন।

শিক্ষক-কর্মচারীদের আশঙ্কা, আগামীকাল সোমবার (১৬ মার্চ) সরকারি অফিসের শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকগুলোতে অতিরিক্ত ভিড় হতে পারে। ফলে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে বোনাসের টাকা তুলতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকেই শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে তাদের ঈদ বোনাসের অর্থ উত্তোলন করতে পারবেন। অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামীকাল থেকেই বোনাসের টাকা তোলা সম্ভব হবে।

এদিকে শেষ কর্মদিবসে বোনাস পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। তাদের মতে, শেষ মুহূর্তে টাকা ছাড় হওয়ায় ব্যাংকে বাড়তি চাপ তৈরি হবে, যার কারণে অনেকেই সময়মতো বোনাস তুলতে সমস্যায় পড়তে পারে।

মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম বলেন, প্রতি বছরই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দেরিতে ছাড় করা হয়। সীমিত বেতন ও বোনাসের ওপর নির্ভর করেই পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটা করতে হয়। কিন্তু এবার বোনাস দেরিতে পাওয়ায় সেই প্রস্তুতিও নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। সরকারি চাকরিজীবীদের মতো মাসের শুরুতেই যেন বেতন ও উৎসব ভাতা দেওয়া হয়—এমন দাবিও জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০