ABN BANGLA TV
২২ মার্চ ২০২৬, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঈদের ২য় দিনেও ঘরমুখো মানুষের ঢল, ২০ মিনিটেই শেষ বাসের টিকিট”।

ঈদের ২য় দিনেও ঘরমুখো মানুষের ঢল, ২০ মিনিটেই শেষ বাসের টিকিট।

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের টানে ঢাকার গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাসের টিকিট।

রবিবার (২২ মার্চ) সকালে সরেজমিনে টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে যাত্রীর চাপ আরও বেড়েছে। অনেকেই কর্মস্থল থেকে দেরিতে ছুটি পাওয়ায় এখন বাড়ির পথে রওনা হচ্ছেন। ফলে টার্মিনালের প্রতিটি কাউন্টারেই সকাল থেকে ছিল ব্যস্ততা।

রংপুরের পীরগঞ্জগামী এক যাত্রী রবিউল ইসলাম জানান, স্ত্রীকে নিয়ে সকালে এসে সহজেই টিকিট পেয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়েছে

অন্যদিকে, একটি পরিবহন প্রতিষ্ঠানের কাউন্টারকর্মী আবু কায়েস শান্ত বলেন, যাত্রীচাপ এতটাই বেশি যে একটি বাস ছেড়ে যাওয়ার ২০ মিনিটের মধ্যেই পরবর্তী বাসের সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বিশেষ করে যশোর, মাগুরা ও সাতক্ষীরা হয়ে খুলনাগামী যাত্রীদের সংখ্যা বেশি।

এদিকে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টার্মিনালজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবুও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০