
চট্টগ্রামের সাতকানিয়ায় শতাধিক অটোরিকশা চালক শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।
বুধবার (১৮ মার্চ) রাতে ঢেমশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ডা: জসীম উদ্দীন।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে, যা অতীতের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন, শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে শ্রমিকদের যেকোন বিপদ আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন, পাশাপাশি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদ শুধু উৎসব নয়, বরং ত্যাগ ও সহমর্মিতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করার একটি মাধ্যম, দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী, নতুন পোশাক ও ঈদ উপহার বিতরণের মাধ্যমে এই মানবিক কাজে অংশ নিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
মন্তব্য করুন